দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে বাংলাদেশ ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার বিদেশি ঋণ পরিশোধ করেছে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা।

ইআরডির প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে মূল ঋণের কিস্তি ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার এবং সুদ ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে পরিশোধ করা হয়েছিল ৬৬ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার।

Translate