জেদ্দার ফ্যাশন-টেক্সটাইল এক্সপোতে বাংলাদেশের ১১ প্রতিষ্ঠান।

সৌদি আরবের জেদ্দায় শুরু হওয়া চার দিনব্যাপী ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ ১১টি প্রতিষ্ঠান নিয়ে অংশ নিয়েছে বাংলাদেশ। ইপিবি, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ কনসুলেটের সহযোগিতায় আয়োজিত প্রদর্শনীটি ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

২৫টির বেশি দেশের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় ৫৫০টির বেশি বুথে গার্মেন্টস, ফ্যাশন ও টেক্সটাইল পণ্য প্রদর্শিত হচ্ছে। আয়োজকদের আশা, এ অংশগ্রহণের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল পণ্যের নতুন ক্রেতা তৈরি এবং রপ্তানি সম্প্রসারণের সুযোগ বাড়বে।

Translate