ভারত ও নেপালে টানা ভারি বৃষ্টি ও ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভারতে ৫৬ এবং নেপালে ১৪ জন মারা গেছেন। নেপালে আরও ১১ জন নিখোঁজ রয়েছেন।
ভারতের উত্তর প্রদেশে অতিবৃষ্টিতে ব্যাপক এলাকা প্লাবিত হয়ে ৪৬ জন আহত ও এক হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে নেপালের ৪৯ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। বন্যায় বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।