অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে রোববার এক দিনে ১ হাজার ১৪৩ জন ইসরাইলি প্রবেশ করেছেন বলে জানিয়েছে জেরুজালেম গভর্নরেট। তারা ইসরাইলি পুলিশের নিরাপত্তায় দফায় দফায় মাগরিবি গেট দিয়ে মসজিদ চত্বরে প্রবেশ করেন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, সেখানে কয়েকজন ধর্মীয় প্রার্থনা ও তালমুদিক আচার পালন করেন। ঘটনাটি ইহুদিদের সুক্কোট উৎসবের দ্বিতীয় দিনে ঘটে। এ সময় আল-আকসার ঐতিহাসিক ও আইনগত অবস্থান নিয়ে বিদ্যমান ব্যবস্থার লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।