চট্টগ্রামের জিইসি মোড়ে পার্কিং দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল ও অনুমোদনহীন সাইনবোর্ডসহ বিভিন্ন অনিয়ম পেয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।
রোববার অভিযান চালিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনিয়ম দূর করে অনুমোদিত নকশা উপস্থাপনের জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে জরিমানা ও অন্যান্য আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চউক।