নিয়ন্ত্রণহীন এআইয়ে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা বিল গেটসের।

নিয়ন্ত্রণহীনভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ চলতে থাকলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তার আশঙ্কা, ভুল মানুষের হাতে শক্তিশালী এআই গেলে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যাতে ১০০ কোটি মানুষের প্রাণহানি ঘটতে পারে।

এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে গেটস এআই খাতে সরকারি নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি জোরদারের আহ্বান জানান। তবে তার মতে, নিয়ন্ত্রণ আরোপ করলেও এআই প্রযুক্তির উন্নয়ন উল্লেখযোগ্যভাবে ধীর হবে না।

Translate