সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের অনুসন্ধানে অভিযোগ উঠেছে, পর্যাপ্ত জামানত ছাড়াই স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের নামে ৫৪৫ কোটি টাকা ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়। এর মধ্যে ৫৩৮ কোটি ১৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। ঋণের অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানসহ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করা হয়েছে।