এক সপ্তাহে ১০ প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা।

নিবন্ধন ছাড়া ব্যবসা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও লেবেলবিহীন পণ্য রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এক সপ্তাহে ১০টি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে ঢাকাসহ বিভিন্ন জেলায় এসব জরিমানা করা হয়। একই সময়ে ছয়টি মামলা করা হয়েছে। এ ছাড়া সারাদেশে ২৮৮টি খাদ্য প্রতিষ্ঠান মনিটরিং করেছে বিএফএসএ।

Translate