বিক্ষোভ মিছিলে অসুস্থ হয়ে শ্রমিক দল নেতার মৃত্যু।

বরিশালে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে শ্রমিক দল নেতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরদার (৪০) মারা গেছেন।

রোববার দুপুরে নগরীর রায় রোড এলাকায় মিছিল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান তিনি। পরে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বরিশাল সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি ছিলেন।

Translate