কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের প্রতি দ্রুত ও নিরপেক্ষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমানের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সালমানের অভিযোগ, চাঁদা দাবিকে কেন্দ্র করে এ হামলা হয়েছে। তবে পুলিশের দাবি, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলা হয়েছে এবং চাঁদাবাজির প্রমাণ পাওয়া যায়নি। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।