রশিদ একা নন, আফগানিস্তানের বোলিং ইউনিটই সাফল্যের চাবিকাঠি

জিম্বাবুয়েকে হারিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের পর আফগানিস্তানের বোলিং ইউনিটের প্রশংসা করেছেন কোচ রিচার্ড পাইবাস। শুক্রবার শারজায় ফাইনালে রশিদ খানের ৪১ রানে ৩ উইকেটের পারফরম্যান্সে ভর করে সাত উইকেটে জয় পায় আফগানিস্তান।

প্রথমে ব্যাট করে ৪৩.৩ ওভারে ১৬৯ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাবে ইব্রাহিম জাদরানের অপরাজিত ৭০ ও অধিনায়ক রহমত শাহর ৪৩ রানে ৩৪.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। আগস্ট থেকে টানা ছয় ওয়ানডেতে অন্তত তিনটি করে উইকেট নিয়ে পাকিস্তানের উমর গুলের পর দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন রশিদ।

পাইবাস বলেন, রশিদের অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি দলের অন্য বোলাররাও একে অন্যের জন্য উইকেট তুলে নিচ্ছেন। অধিনায়ক রহমত শাহর নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি। রহমতের নেতৃত্বে টানা সাতটি ওয়ানডে জিতেছে আফগানিস্তান। কোচের বিশ্বাস, ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ী নেতৃত্ব দিয়ে দলকে আরও এগিয়ে নেবেন রহমত।

Translate