সাফ চ্যাম্পিয়নশিপে হামজা-জামালদের নিয়ে বাংলাদেশের ২৮ সদস্যের দল

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে জায়গা পেয়েছেন হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়া ও ফারহান আলী ওয়াহিদ। নতুন মুখ হিসেবে রয়েছেন প্রবাসী ফুটবলার মাহি খান ও রোনান সুলিভান। চোটের কারণে আসিয়ান কাপে খেলতে না পারা তপু বর্মণও দলে ফিরেছেন।

আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। এদিকে মো. ইসহাক আকন্দ ও মো. আসিফকে অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে তাঁরা ২৮ সদস্যের প্রাথমিক দলের অন্তর্ভুক্ত নন।

বাংলাদেশের প্রাথমিক দল: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, মো. সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, মো. ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম কিরমানী শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহমিদুল ইসলাম, মো. মাহি খান, মোহাম্মদ ইব্রাহিম, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন ও রোনান বেঞ্জামিন সুলিভান।

Translate