প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে থাকছেন না টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাঁকে ঢাকায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার বিষয়টিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে কপ-৩১ সামনে রেখে আয়োজিত জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোন রাষ্ট্রদূতকে কখন ডেকে পাঠানো হবে, তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত। এটি কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় নয়; বরং নিয়মিত প্রক্রিয়ার অংশ।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর সরকারি সফর করবেন তারেক রহমান। এ সফরের মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।