ভারতের কেরেলার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে আচমকাই নেমে এল ব্রিটিশ যুদ্ধবিমান। শনিবার রাতে জরুরি অবতরণ করে ব্রিটিশ সেনাবাহিনীর ‘এফ-৩৫বি’। খবর পেয়েই তৎপর ভারতীয় বিমানবাহিনী।
সামরিক বিশেষজ্ঞদের মতে, ‘এফ-৩৫বি’ উন্নতমানের যুদ্ধবিমান। অত্যন্ত সংকীর্ণ জায়গার মধ্যে থেকেও সেটি উড়তে বা নামতে পারে। মার্কিন সংস্থা ‘লকহেড মার্টিন’ এই বিমান তৈরি করে। মূলত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ন্যাটো বাহিনীর কাছে এ বিমান রয়েছে।
ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, ‘এফ-৩৫বি’ যুদ্ধবিমানটিকে সব রকম ভাবে সাহায্য করা হয়েছে। যদিও এ বিষয়ে ব্রিটিশ সরকার বা যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থার পক্ষ কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।