শিক্ষা প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ২৩ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নির্দেশনা জারি করে। এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেসরকারি বিনিয়োগে ‘ওপেক্স’ মডেলে অথবা নিজস্ব তহবিল থেকে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবে।

সরকারি দপ্তরগুলোর পাশাপাশি পর্যায়ক্রমে সব শিক্ষা প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Translate