বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউইয়র্কে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগের জন্য উন্মুক্ত এবং সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

তিনি বলেন, জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি, ডিজিটাল সেবা, উৎপাদন, কৃষি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা।

বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে নিয়ন্ত্রণব্যবস্থা সহজ করা, বিনিয়োগ সুরক্ষা, কর-ভ্যাট প্রশাসনের উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও মুনাফা দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা সহজ করার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রসহ জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের কথা তুলে ধরে ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান জানান।

Translate