অপতথ্য বন্ধে মিডিয়া লিটারেসির ওপর গুরুত্ব

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশের মানুষের সুরক্ষার পাশাপাশি অপতথ্য বন্ধে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সচেতনতা বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনও চূড়ান্ত হয়নি, তাই এতে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে। একই সঙ্গে অনলাইন সাংবাদিকতা ও মনিটাইজেশনের নতুন ধরনগুলোকে নীতিমালার আওতায় আনার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, গুজব, মিথ্যাচার ও অপতথ্য ছড়ানোর ক্ষেত্রে পক্ষ-বিপক্ষ বিবেচনা না করে সবার জন্য একই আইনি কাঠামো প্রয়োগ করা উচিত।

Translate