নার্সিং প্রতিষ্ঠানগুলোতে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে দেশের নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা-প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উপযুক্ত ভবনের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এ বিষয়ে চিঠি জারি করে। এতে নিয়ামার, নার্সিং কলেজ, নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, নার্সিং ইনস্টিটিউট এবং বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Translate