বৃষ্টিতে মালয়েশিয়া ও ওমানের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। ফলে এশিয়ান গেমসের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে মালয়েশিয়া।
আগামী ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া। অন্য ম্যাচগুলোতে পাকিস্তান-হংকং, ভারত-আফগানিস্তান এবং শ্রীলঙ্কা-নেপাল লড়বে।
২০২৩ সালের এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালেও মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেবার ২ রানে জয় পেয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।