ভারতের বিপক্ষে হ্যান্ডবল ফাইনালে ব্যবধান কমানোর প্রত্যয় বাংলাদেশের

লিগ পর্বে ভারতের কাছে ১৩-৪৭ গোলে বড় ব্যবধানে হারের পর এবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে খেলবে দুই দল। আগের ম্যাচের ভুল শুধরে ভারতের দ্রুত আক্রমণ ঠেকানো ও বলের দখল ধরে রাখার কৌশলে অনুশীলন করেছে বাংলাদেশের মেয়েরা। স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়ার লক্ষ্য, আগের ম্যাচের চেয়ে ভালো খেলে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা।

Translate