শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মন্দিরে শুভেচ্ছা বিনিময় করেছেন গণসংহতি আন্দোলনের নেতারা। বুধবার নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পালের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রুবেল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্মীয় স্বাধীনতা, নাগরিক মর্যাদা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সামাজিক সম্প্রীতির বিকল্প নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন তিনি।