চট্টগ্রামের উত্তর কাট্টলীর তালুকদারবাড়ি বাণীমন্দিরের ‘রিপু রজনী’ থিমের দুর্গাপূজামণ্ডপ দেখতে গিয়ে আলোচনায় এসেছেন চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরি। মহানবমীতে কালো শাড়ি পরে মণ্ডপে গিয়ে প্রণাম করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নবমীর তাৎপর্য তুলে ধরে অন্যায়, নারীর অসম্মান ও দুর্বলের প্রতি উদাসীনতার বিরুদ্ধে বার্তাও দিয়েছেন অভিনেত্রী। মণ্ডপটির বিশেষ আকর্ষণ মেটালে তৈরি প্রতিমা, কৃত্রিম কুয়াশা ও নীল লেজার আলোর সাজসজ্জা। এবার সেখানে ৫৮তম দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।