শিরোনাম
লিবিয়ার বেনগাজি বন্দরে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত, নিহত কয়েকজনকোনো চুক্তি ছাড়াই শেষ হলো জাতিসংঘের ইতিহাসের দীর্ঘতম জলবায়ু সম্মেলন কপ৩১শিকাগো শহরে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে সড়কের নামকরণডাকসু ভিপি সাদিক কায়েমের বাসায় অগ্নিসংযোগের চেষ্টা, সমবেদনা জানালেন দুই সংসদ সদস্যসাকা চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকীতে ফের আলোচনায় ট্রাইব্যুনালে দেওয়া সেই বক্তব্যপেট্রাপোল সীমান্তে আ.লীগের চার শীর্ষ নেতা, শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি নিয়ে গুঞ্জনশাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার, মূল্য ৩.৭৮ কোটি টাকা

বিদ্যুৎ বিল নিয়ে ক্ষুব্ধ তানিশা, অমিত শাহ-ফড়ণবিসের দ্বারস্থ

লোনাভালায় পারিবারিক বাড়িতে বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল আসা এবং সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তিনি অভিযোগ করেন, মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ড অতিরিক্ত বিল পাঠিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে টাকা দিতে বাধ্য করছে। বিষয়টি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপও চেয়েছেন তিনি।

তানিশার দাবি, লোনাভালার ওই বাড়িটি তার দিদিমা প্রয়াত অভিনেত্রী শোভনা সমর্থের এবং পরিবারের সঙ্গে বাড়িটির দীর্ঘদিনের আবেগ জড়িত।

Translate