শিকাগো শহরে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের উইলিস টাওয়ারের কাছে আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নামকরণ করা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। স্থানীয় সময় রোববার দুপুরে শিকাগো সিটির অ্যালডারম্যান গিলবার্ট ভিলেগাস আনুষ্ঠানিকভাবে সড়কটির নামফলক উন্মোচন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত থেকে গণতান্ত্রিক সংগ্রামে খালেদা জিয়ার অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

Translate