সাকা চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকীতে ফের আলোচনায় ট্রাইব্যুনালে দেওয়া সেই বক্তব্য

বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকরের ১১ বছর পূর্ণ হওয়ার দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া তার পুরোনো একটি বক্তব্য—‘এখানে একদিন হাসিনারও বিচার হবে’। ২০১৫ সালের ২২ নভেম্বর রাতে তার ফাঁসি কার্যকর করা হয় এবং এর প্রায় ১০ বছর পর ২০২৫ সালের ১৭ নভেম্বর একই ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এদিকে রোববার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, দোয়া মাহফিল ও কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

Translate