লিবিয়ার বেনগাজি বন্দরে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত, নিহত কয়েকজন

লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজি বন্দরে রোববার ভোরে সামুদ্রিক ড্রোন হামলায় রাশিয়ার নৌবাহিনীর করভেট যুদ্ধজাহাজ ‘মেরকুরি’তে আগুন ধরে যায় এবং বেশিরভাগ অংশ পানিতে ডুবে যায়। এ ঘটনায় কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন। পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রিত ঘাঁটি থেকে ড্রোনগুলো পাঠানো হয়েছে বলে বিভিন্ন সূত্র ও বিশেষজ্ঞরা ধারণা করছেন। হামলার পর রাশিয়ার সঙ্গে যৌথ তদন্তের পাশাপাশি জাতিসংঘের কাছে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে বেনগাজি প্রশাসন।

Translate