হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অভিযান চালিয়ে দুবাইফেরত এক যাত্রীর শরীর থেকে স্কচটেপ মোড়ানো ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। সোমবার সকালে ফ্লাইদুবাইয়ের FZ501 ফ্লাইটের যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে শরীর স্ক্যান করে এসব স্বর্ণ পাওয়া যায়। ২ কেজি ১০৬ গ্রাম ওজনের এসব স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা এবং আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।