অসুস্থ শান্ত, টেস্ট দলের সঙ্গে আমিরাতে যাচ্ছেন না

শারীরিক অসুস্থতার কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে শুরুতে যেতে পারছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এশিয়ান গেমসে অংশ নিতে জাপানে গিয়ে অসুস্থ হয়ে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন শান্ত। তিনি আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও মিস করতে পারেন।

আগামী ৯ অক্টোবর টেস্ট শুরু হওয়ার কথা। শারীরিক অবস্থার উন্নতি হলে তার আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে শান্তর।

Translate