প্রয়াত স্ত্রীকে স্মরণ করে আবেগঘন পোস্ট আলভীর

স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি শূন্যতা, অনুশোচনা ও অভিমানের পাশাপাশি একমাত্র সন্তান রিজিককে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা তুলে ধরেন।

পোস্টে আলভী লেখেন, ইকরা বেঁচে থাকলে হয়তো তিনজন মিলে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করতেন। স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, স্বাভাবিক জীবনযাপন ও শুটিং চালিয়ে যাওয়ার পেছনে রয়েছে সন্তানকে সুন্দর জীবন দেওয়ার দায়িত্ব।

ইকরার স্মৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করে আলভী জানান, মোনাজাতে স্ত্রীকে স্মরণ করেন তিনি। একই সঙ্গে ইকরা যেখানেই থাকুন, যেন ভালো থাকেন এবং তাদের সন্তান রিজিকের খেয়াল রাখেন—সেই প্রত্যাশাও ব্যক্ত করেন অভিনেতা।

উল্লেখ্য, ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় জাহের আলভী প্রধান আসামি। কারাভোগের পর বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

Translate