নেটফ্লিক্সে ১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

দর্শকদের মনোযোগ আকর্ষণের প্রতিযোগিতা ও ইউটিউবসহ প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোর চাপে প্রায় ১ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটির মোট কর্মীবাহিনীর প্রায় ৬ শতাংশের চাকরি যাবে, যা ২০২২ সালের পর তাদের সবচেয়ে বড় ছাঁটাই।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) সহ-প্রধান নির্বাহী গ্রেগ পিটার্স ও টেড সারান্ডোস কর্মীদের ইমেইলে এ তথ্য জানান। ছাঁটাইয়ের বড় অংশ পড়বে প্রোডাক্ট, প্রযুক্তি, আইন ও মানবসম্পদ বিভাগে। তারা জানান, প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়নে কর্মী ও সম্পদের অগ্রাধিকার নতুন করে নির্ধারণ করা প্রয়োজন।

গত বছরের শেষ নাগাদ নেটফ্লিক্সে প্রায় ১৬ হাজার কর্মী ছিলেন। এর আগে ২০২২ সালে গ্রাহকসংখ্যা কমে যাওয়ার পর দুই দফায় প্রায় ৪৫০ কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি।

Translate