নিউইয়র্কে ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী, ৭ দেশের নেতার সঙ্গে বৈঠক।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচ দিনের সফরে সাধারণ বিতর্কে ভাষণ দেওয়ার পাশাপাশি তুরস্ক, ভুটান, হাইতি, ক্রোয়েশিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও কুয়েতের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

সফরের ২২ ও ২৩ সেপ্টেম্বর জলবায়ু, বৈশ্বিক বৈষম্য ও রোহিঙ্গা সংকটবিষয়ক বিভিন্ন আয়োজনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণের পাশাপাশি জলবায়ু ও মাতৃ-নবজাতকের স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সফরকালে জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং ওয়াল স্ট্রিটসহ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে এসব বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Translate