জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান নিয়ে যুক্তরাষ্ট্রকে একটি ‘বড় সিদ্ধান্ত’ নিতে হবে। তিনি ইরানের সঙ্গে সমঝোতা অথবা দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ—দুটি সম্ভাবনার কথা তুলে ধরেন।
ট্রাম্প বলেন, তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় ইরানের ওপর চাপ অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ট্রাম্প। তিনি ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নেওয়া পদক্ষেপেরও প্রশংসা করেন।