আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদারে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি আজ মঙ্গলবার স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
চুক্তিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন, গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করবেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের কথা রয়েছে। তবে চুক্তির সুনির্দিষ্ট শর্ত প্রকাশ করা হয়নি।