জামায়াতে ইসলামীর ৩৪ সংসদ সদস্য একসঙ্গে বিদেশ সফরে গেছেন। তাদের মধ্যে ২৫ জন পরিবারের সদস্যদের সঙ্গে নিয়েছেন। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এটি দলীয় কর্মসূচির অংশ এবং এক ধরনের প্রশিক্ষণ কার্যক্রম।
সফরকারীদের মধ্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক এমপি মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান এবং লেখক জিয়াউল হক রয়েছেন।
১৩ ও ১৪ সেপ্টেম্বর দুই দফায় তারা মালয়েশিয়ায় পৌঁছান। সেখানে সাবেক শিক্ষামন্ত্রী মাসজলি মালিকের সঙ্গে বৈঠক করেন। পরে সিঙ্গাপুরে নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি পরিদর্শন ও সিম্পোজিয়ামে অংশ নেন। এরপর ফিলিপাইন ও বাহরাইন হয়ে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন শেষে ৩০ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।