শ্রীলঙ্কায় গণকবরে ৫৭২ কঙ্কাল, শিশু ও নবজাতকও রয়েছে

উত্তর শ্রীলঙ্কার জাফনার চেম্মানি এলাকায় একটি গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কালাবশেষ উদ্ধার করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে শ্মশান সম্প্রসারণের জন্য খননকাজের সময় শ্রমিকরা মানবদেহের অবশিষ্টাংশ পাওয়ার পর সেখানে তদন্ত ও খনন শুরু হয়।

আগস্টে খননের তৃতীয় ধাপ শেষ হওয়ার সময় শিশু ও নবজাতকসহ ৫৭২ জনের কঙ্কাল পাওয়া যায়। সেখানে চুড়ি, স্কুলব্যাগ ও দুধের বোতলের মতো ব্যক্তিগত সামগ্রীও মিলেছে। এটিকে শ্রীলঙ্কায় এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় গণকবর বলে মনে করা হচ্ছে।

দীর্ঘ গৃহযুদ্ধের সময় এ এলাকায় গণকবর থাকার কথা আগে থেকেই আলোচনায় ছিল। অধিকারকর্মীদের দাবি, সেখানে নিখোঁজ বেসামরিকদের মরদেহ থাকতে পারে।

Translate