খুলনা নগরীর কপোতাক্ষ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে সোহেল রানা ওরফে বাবু (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে খানজাহান আলী রোডের হোটেলটির দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় সোহেল রানা ও তার কথিত স্ত্রী ফাতেমা স্বামী-স্ত্রী পরিচয়ে ওই কক্ষে ওঠেন। সেখানে বিয়ে ও বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ফাতেমা ওড়না পেঁচিয়ে সোহেলকে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ফাতেমাকে আটক করা হয়েছে।