গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে কারখানার তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। পাশাপাশি সাততলা ভবনের ছাদে আটকে পড়া প্রায় ৭০ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, আশপাশে পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।