বিশ্বনাথ-ওসমানীনগরের সব রাস্তা পাকাকরণের ঘোষণা এমপি লুনার

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ সঠিক ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে। জনগণের সহযোগিতা থাকলে উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত করা সম্ভব বলেও জানান তিনি।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে তিনটি নতুন সড়কের পাকাকরণ কাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। লুনা বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা এলাকার সার্বিক উন্নয়নের অন্যতম পূর্বশর্ত।

তিনি আরও বলেন, বিশ্বনাথ ও ওসমানীনগরে কোনো কাঁচা রাস্তা থাকবে না। পর্যায়ক্রমে সব রাস্তা পাকাকরণ করা হবে।

Translate