ফটোগ্রাফারদের নির্দেশ দিয়ে ক্ষমা চাইলেন অ্যান হ্যাথাওয়ে

নিউইয়র্কে ‘ভেরিটি’ সিনেমার প্রিমিয়ারে ফটোগ্রাফারদের নির্দেশ দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ক্ষমা চেয়েছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। তিনি জানান, ফটোগ্রাফাররা বিরক্ত হয়ে পড়ছিলেন দেখে পরিস্থিতি সামলাতে গিয়ে তিনি কিছুটা ‘মায়ের মতো দায়িত্বশীল’ হয়ে উঠেছিলেন।

প্রিমিয়ারে ডাকোটা জনসন ও ইসমায়েল ক্রুজ কর্দোভার মাঝখানে দাঁড়িয়ে ফটোগ্রাফারদের কোন দিক থেকে ছবি তুলতে হবে, তা নির্দেশ দেন হ্যাথাওয়ে। পরে ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিব্রত হন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মজা করে তাকে ‘রেড কার্পেট ট্রাফিক পুলিশ’ বলেও অভিহিত করেন।

জিমি ফ্যালনের অনুষ্ঠানে হ্যাথাওয়ে নিজের গর্ভাবস্থা নিয়েও কথা বলেন। তিনি জানান, গর্ভাবস্থায় ব্রণ ও স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত তীব্র গন্ধ অনুভব করাসহ বিভিন্ন শারীরিক পরিবর্তনের মুখোমুখি হচ্ছেন।

Translate