কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা

অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করা রাফিয়াত রশিদ মিথিলা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন। ব্র্যাকের সঙ্গে প্রায় দুই দশকের পেশাগত সম্পর্কের পর নতুন এই অধ্যায় শুরু করলেন তিনি।

১ অক্টোবর থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ শুরু করেছেন মিথিলা। নিউইয়র্কের ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন তিনি।

পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে (CUNY) অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ পড়াবেন মিথিলা। নতুন এই পেশাগত যাত্রায় ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

Translate