মেঘনায় জেগে ওঠা চরে জমি ফিরে পাওয়ার দাবিতে ভূমিমালিকদের ঐক্য ।

লক্ষ্মীপুরের কমলনগরে দীর্ঘদিনের নদীভাঙনে প্রায় ২০ কিলোমিটার এলাকা মেঘনায় বিলীন হয়েছে। সম্প্রতি নতুন চর জেগে ওঠায় ভাঙনে ক্ষতিগ্রস্ত ভূমিমালিকদের মধ্যে জমি ফিরে পাওয়ার আশা তৈরি হয়েছে।

নতুন চর দখল ঠেকাতে ক্ষতিগ্রস্তরা ‘চর জগবন্ধু, ফলকন ও পাটওয়ারীর হাট ভূমিমালিক ঐক্য পরিষদ’ গঠন করেছেন। তাঁদের অভিযোগ, একটি প্রভাবশালী গোষ্ঠী নতুন চর দখলের চেষ্টা করছে। তবে এ অভিযোগ অস্বীকার করে মাতব্বরপক্ষ বলছে, পূর্বপুরুষদের জমি হওয়ায় চরের ওপর তাদের দাবি রয়েছে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, চর পুরোপুরি জেগে উঠলে জরিপ করা হবে। এরপর আইন অনুযায়ী বন্দোবস্ত দেওয়া হবে; এর আগে কারও মালিকানা দাবি করার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Translate