itle: বিএনপি একাত্তরের মতো জুলাইকে ধারণ করে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি একাত্তরের মতো জুলাই গণঅভ্যুত্থানকেও ধারণ করে। জুলাইয়ে আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের সদস্যদের সহযোগিতা করছে সরকার। সোমবার রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে যোগ না দিয়ে তারা শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে। একই অনুষ্ঠানে আধুনিকায়নকৃত ওসমানী উদ্যানেরও উদ্বোধন করেন তিনি।

Translate