চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে ১৩.৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে মেট্রোরেলসহ অবকাঠামো প্রকল্পের ব্যয় ও ঋণের সুদের হার কমানো, জাপানি বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং ২০২৬-৩১ মেয়াদে ১৩.৮ বিলিয়ন ডলারের প্রস্তাবিত বিনিয়োগ ও সহযোগিতা প্যাকেজ নিয়েও গুরুত্ব দেওয়া হবে।

Translate