ইশরাকের পদত্যাগের ঘোষণা, দুপুর ২টায় সংবাদ সম্মেলন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন। মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র প্রদর্শন নিয়ে বিতর্ক, পদত্যাগের নির্দেশের খবর অস্বীকার এবং রাতে নানা নাটকীয়তার পর সকালে ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি। পদ ছাড়ার পরও বিএনপির কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার প্রত্যয় জানিয়েছেন ইশরাক। এদিকে, অস্ত্র প্রদর্শনের ঘটনায় আইন লঙ্ঘন হয়েছে কি না, তা তদন্ত করছে ডিএমপি।

Translate