রাখিবন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে বিতর্ক ও সমালোচনার মুখে পড়ার ঘটনা নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। কারিনা কাপুরের চ্যাট শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ তিনি বলেন, নারীদের পোশাক ও ব্যক্তিগত বিষয় নিয়ে প্রতিনিয়ত বিচার করা হয়। এমনকি তার পরিবারের সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টেও অশালীন মন্তব্য করা হয়েছিল বলে জানান কৃতি। নারীদের নিয়ে এমন সমালোচনা ও ঘৃণার বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানান তিনি।