নাটোরের ৮ পৌরসভায় ডাম্পিং স্টেশন নেই, বর্জ্যে দূষিত পরিবেশ

নাটোরের আটটি পৌরসভায় পূর্ণাঙ্গ ডাম্পিং স্টেশন না থাকায় সড়কের পাশে, হাটের ভেতরে ও বিভিন্ন জনপদে ফেলা হচ্ছে শহরের বর্জ্য। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে জনদুর্ভোগ। বড়াইগ্রাম ও বনপাড়ায় বর্জ্য ফেলার কারণে মহাসড়কের পাশের অন্তত ছয়টি গাছ মারা গেছে। পৌরসভাগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Translate