বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমানের প্রদর্শিত বাংলাদেশি জাতীয়তাবাদ সব সম্প্রদায়ের সহাবস্থান, সম্প্রীতি ও সমান অধিকারের কথা বলে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, ধর্মীয় উৎসব সবার মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগায়। তিনি আরও বলেন, প্রত্যেকের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নিরাপদে পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দুর্গাপূজার ছুটি বৃদ্ধি, পূজামণ্ডপে বরাদ্দ বাড়ানো এবং পুরোহিত ও সেবায়েতদের সম্মানী দেওয়ার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।