টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট সংলগ্ন পশ্চিম পাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু-নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ লালচান (৬০), তানিষা (১৬) ও নাসিমার (৫০) শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গেছে। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনজনের অবস্থাই অত্যন্ত সংকটজনক।

Translate