লোনাভালায় পারিবারিক বাড়িতে বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল আসা এবং সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তিনি অভিযোগ করেন, মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি বোর্ড অতিরিক্ত বিল পাঠিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে টাকা দিতে বাধ্য করছে। বিষয়টি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপও চেয়েছেন তিনি।
তানিশার দাবি, লোনাভালার ওই বাড়িটি তার দিদিমা প্রয়াত অভিনেত্রী শোভনা সমর্থের এবং পরিবারের সঙ্গে বাড়িটির দীর্ঘদিনের আবেগ জড়িত।