ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের চিকান্দে এলাকায় পিটি ফনুসা আগুং মুলিয়া ক্যান্ডি কারখানায় শনিবার সন্ধ্যার ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২৪টি বডি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ এবং ২৯ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। আগুনের তীব্রতায় মরদেহগুলো পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ধসে পড়ার ঝুঁকিতে থাকা ভবনটিতে রাতের বিরতির পর সোমবার সকাল থেকে নিখোঁজদের সন্ধানে পুনরায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।